হরযত গরম দেওয়ানের বাৎসরিক উরশ উদযাপিত
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে: হযরত শাহজালাল (রহ:) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হরযত গরম দেওয়ান (র:) এর ৬৪তম বাৎসরিক পবিত্র উরশ মোবারক উদযাপিত হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া গ্রামস্থিত হযরত গরম দেওয়ান (র:) এর মাজার প্রাঙ্গনে এই পবিত্র উরশ মোবারক অনুষ্ঠিত হয়।
হরযত গরম দেওয়ান (র:) মোকাম পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে উরশ মোবারক উপলক্ষে প্রথমে আলোচনা সভা ও দোয়া এবং পরে রাতব্যাপী বাউল গান সম্পন্ন হয়।
মোঃ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি শাহ আলম সেরুল, সুরমা তরঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আহবায়ক গীতিকার নির্মল কর জনি, জাতীয় পার্টির সুরমা ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক শিহাব তালুকদার, সুরমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সামাদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ আলী, মাজার কমিটির উপদেষ্টা মোঃ আবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, সহ-সভাপতি মোঃ মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিনুর ইসলাম মাইজভান্ডারী, ক্যাশিয়ার আনোয়ার মিয়া, খাদেম নুরুল গনী, মানিক মিয়া, আমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনারা বেগম, চেয়ারম্যান পদপ্রার্থী মো.হানিফ মিয়া, জাতীয় পার্টির নেতা এরশাদ মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান নাছির উদ্দিন, রাসেল বখত, আনোয়ার হোসেন, মো.ফারুক মিয়া ও মোঃ লিঠন আহমেদ প্রমুখ।
পরে ইনসান আজাদ ভান্ডারীর পচিালনায় অনুষ্ঠিত ওরস মাহফিলে বাউল গান পরিবেশন করেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল, অতিথি শিল্পী খাদিজা ভান্ডারী, মোঃ সোলেমান সরকার, শিল্পী সোহেল রানা ও জাকির ভান্ডারীসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
ওরস উৎসবে আলোচনা ও গানের মধ্যে দিয়ে সকল প্রয়াত আউলিয়া পীর ফকির ও মরমী সাধকদের বিদেহী আত্মার মাগফেরাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ দেশের সকল সংস্কৃতানুরাগীদের সফলতা কামনা করা হয়।
Related News
জগন্নাথপুরে নদী থেকে নারীর লাশ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সুইট গেইট সংলগ্ন নলজুর নদী থেকেRead More
সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকেRead More



Comments are Closed