Main Menu

কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেন্সিডিলসহ জিয়াউদ্দিন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয় এর উপ-পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট খ সার্কেল কর্তৃক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।’

তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed