ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তথ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : সম্মিলিতভাবে ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম মোকাবেলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, গতকাল (সোমবার) শপথ নেওয়ার পর অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, অনেকগুলো ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আপনাদের সবার সহযোগিতায় সম্মিলিতভাবে মোকাবেলা করব।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথমদিন অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তখন থেকে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার যে ব্যাপক বিকাশ ঘটেছে, সেটি শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম।
হাছান মাহমুদ বলেন, আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করবো।
তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশহেতারে বলা হয়েছে ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গীকার করেন না, তা বাস্তবায়ণ করেন। আমাদের নেত্রী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল। সেই স্বপ্ন তিনি অনেক আগেই বাস্তবায়ণ করেছেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এখন ছেড়া কাপড় পড়া মানুষ দেখা যায় না। খালি পায়ে মেঠোপথে মানুষ চলতে দেখা যায় না। একসময় দেশে খাদ্য ঘাটতি ছিল কিন্তু এখন খাদ্য উদ্বৃত্ত থাকে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed