শাহ আরপিন টিলায় ২ শ্রমিক নিহতের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় গর্ত মালিককে আসামী করে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম।
সোমবার বিকেল ৩টার দিকে স্থানীয় নারায়নপুর গ্রামের রহিম মিয়ার গর্ত থেকে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে গর্তে চাপা পড়ে দুই শ্রমিক মারা যান। তারা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্তের পানি অপসারণ করে রাতেই সেলিম মিয়ার এবং মঙ্গলবার সকালে নুরুল হকের লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গর্ত খুঁড়ে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে ঘটনাস্থলেই দু’জন শ্রমিক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্তের পানি অপসারণ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সেলিম মিয়ার স্ত্রী বাদী হয়ে একটি মামলা (নং ০৯(০১)২০১৯) দায়ের করেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed