সিলেটে ভুয়া সাংবাদিক আটক
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে আহমদ জয়নাল হৃদয় নামে ‘মাইটিভি’র পরিচয়ধারী এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জয়নাল আহমদ হৃদয় নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দিয়েছে। সে দীর্ঘদিন থেকে মোটরসাইকেলে অবৈধভাবে মাইটিভির লোগো সংবলিত স্টিকার ব্যবহার করে আসছে। মঙ্গলবার সিলেট জেলা প্রতিনিধি এম আর টুনু তালুকদার ও ক্যামেরা পার্সন শাহ মোহাম্মদ তানভির আহমদ দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় মোটরসাইকেলটি দেখতে পেয়ে গাড়িটি আটক করেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করলে এসআই যতন চন্দ্র পাল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরে আটককৃত জয়নাল আহমদ হৃদয় তার ভুল স্বীকার করে ও ভবিষ্যতে আর এরকম কাজ করবে না বললে তার মামার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য গাড়িটি পুলিশ জব্দ করে।
এবিষয়ে দক্ষিণ সুরমা থানার এসআই যতন চন্দ্র পাল বলেন, আটককৃত জয়নাল আহমদকে তার মামার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে কাগজপত্র সঠিক কিনা তা যাচাই বাছাইয়ের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed