সিলেটে কলেজ ছাত্রী লিমা বাঁচতে চায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সৈয়দা লিমা বেগম (১৯) জটিল কিডনী রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে দুটি কিডনী ড্যামেজ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসুস্থ্য লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুক ভাগ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে।
সৈয়দ শফিকুল ইসলামের মধ্যবিত্তের পরিবার। কোন রকমে ছেলে সন্তান নিয়ে বেঁচে আছেন। এতোদিন আত্মীয়স্বজনের সাহায্যার্থে মেয়ে লিমা বেগমের চিকিৎসা চলছিল। কিন্তু লিমার দুটি কিডনী নষ্ট হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
মেধাবী লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সকল মহলের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন লিমার ভাই সৈয়দ রাসেল আহমদ। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭২৬০৯৬২৭৮ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ অগ্রণী ব্যংক হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট।
অসুস্থ্য লিমা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে ডা.আলমগীর চৌধুরী ও সৈয়দ শামসুদ্দিন হাসপাতালের ডা. নাজমুস সাকিবের তত্তাবধানে চিকিৎসা নিচ্ছেন।
Related News
মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যেRead More
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More



Comments are Closed