Main Menu

শপথ নেননি ঐক্যফ্রন্টের ৭ এমপি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ জন সংসদ সদস্য শপথ নেননি।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচতলায় শপথ গ্রহণ করেন একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন।

Manual1 Ad Code

তবে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি বিএনপি ও গণফোরামের ৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি।

Manual6 Ad Code

শপথ না নেয়া এমপিরা হলেন- মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর, সিলেট-২ আসনে মোকাব্বির খান, বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশিদ।

Manual5 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code