সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের মুকাব্বির জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় নির্বাচনে সিলেট জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের একমাত্র প্রার্থী হিসেবে বিজয় পেয়েছেন গণফোরামের মুকাব্বির খান। তিনি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ৩৮ হাজার ৯৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এ আসনে বিশ্বনাথ ও ওসমানীনগরের ১২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুকাব্বির খান পেয়েছেন ৬৯৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৩০৪৪৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের এনামুল হক সর্দার ২০৭৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এই আসনের বর্তমান সাংসদ মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ১৮০৩৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।
Related News
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More
ওসমানীনগরে গাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়াRead More



Comments are Closed