Main Menu

সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ জয়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই আসনের ১৯১টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা রাতে শেষ হয়।

ঘোষিত ফলাফলে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৬০৩ ভোট।

এরআগে, সকাল ৮টা থেকে এ আসনে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৮৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ১৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭১৬ জন।

বর্তমান সাংসদ শিক্ষামন্ত্রী নাহিদ ২০০৮ সালে আওয়ামী লীগর প্রার্থী হয়ে এবং ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালেও আওয়ামী লীগের নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Share





Related News

Comments are Closed