সিলেট-৩ আ্সনে জয়ী নৌকার মাহমুদ উস সামাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে তিনি ৯৭ হাজার ৬৪২ ভোট বেশি পেয়ে ধানের শীষের প্রার্থী শফি আহমদ চৌধুরীকে পরাজিত করেছেন। রোববার রাতে সবকটি কেন্দ্রের ফলাফল হিসেব করে তার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে হ্যাটট্রিক বিজয়ের খবরটি জানানো হয়েছে।
তবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ফলাফল প্রকাশ কেন্দ্রে এখনও সবকটি কেন্দ্রের ফল এসে পৌঁছায়নি। মাহমুদ উস সামাদের প্রধান নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুসারে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।
রোববার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটগ্রহণ চলে। এ আসনে আরও ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির উসমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসাইন (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতিকুর রহমান (রিক্সা) ও ইসলামী আন্দোলনের এম এ মতিন বাদশা (হাতপাখা) প্রতীক নিয়ে লড়েন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed