সিলেট-৫ আসনে নৌকার মজুমদার জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার জয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয় বারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন তিনি।
এ আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ২ লাখ ৭ হাজার ১৯১টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৯৬০ ভোট পেয়েছেন। সেই হিসেবে ভোটের ব্যবধান ৬৮ হাজার ২৩১।
রোববার রাতে সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল নিশ্চিত করেন। হাফিজ আহমদ মজুমদার এর আগে ১৯৯৬ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা দুটি নিয়ে গঠিত এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য ছয়জনের মধ্যে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির আলহাজ্ব সেলিম উদ্দিন (লাঙ্গল), ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের শহীদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী আন্দোলনের মো. নুরুল আমিন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী (সিংহ) প্রতীক নিয়ে লড়েন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed