সিলেটে নৌকার প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি। যারা আগামী ৫ বছরের জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।
এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টায় দেশব্যাপী একযোগে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোর থেকেই ভোটাররা জড়ো হবেন নিজ নিজ কেন্দ্রে।
সিলেটের ৬টি আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা তুলে ধরা হলো।
সিলেটের ৬টি আসনের সিলেট-২ ছাড়া অন্য ৫টিতেই রয়েছে আওয়ামী লীগের প্রার্থী। এ পাঁচ আসনে আওয়ামী লীগ প্রার্থীরা অংশ নিচ্ছেন নৌকা প্রতীকে। আর সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মহাজোটের প্রার্থী অংশ নিচ্ছেন লাঙল প্রতীকে। ফলে আসনটিতে নেই নৌকার কোন প্রার্থী।
মর্যাদার আসনখ্যাত সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন সকাল ১০টায় নগরীর দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার দর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ইমরান আহমদ সকালে জৈন্তাপুরের গুচ্ছগ্রাম ঠিকানা দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাফিজ আহমদ মজুমদার সকালে জকিগঞ্জের বলরামের চক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।
সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে তাদের ভোট প্রদানের কেন্দ্রের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে ৪৪জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed