সিলেটে যেসব কেন্দ্রে ভোট দেবেন ধানের শীষের প্রার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব শুরু হবে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি অংশ নিচ্ছে বিএনপিও। যে কারণে নির্বাচনে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছে। এরমধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে প্রতীক বরাদ্দের পর উচ্চ আদালতের রিটে দলটির প্রার্থী তাহসিনা রুশদির লুনার মনোনয়ন স্থগিত হওয়ায় আসনটিতে ধানের শীষের প্রার্থী শূন্য হয়। বাকি সবকটি আসনের মধ্যে চারটি আসনে সরাসরি বিএনপির প্রার্থী এবং একটি আসনে জোটের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ৫ প্রার্থীর মধ্যে মর্যাদার আসনখ্যাত সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনের প্রার্থী দলটির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির সকাল ৯টায় নগরীর সারদা হল কেন্দ্রে ভোট দেবেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর বিএনপি।
সিলেট-২ (বিশ্বনাথ ও বালাগঞ্জে) ঐক্যফ্রন্টের কোন প্রার্থী নেই। যে কারণে এ আসনের প্রতিদ্বন্দ্বিতায় থাকা খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া দলটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বিশ্বনাথের আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান করবেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার দাউদপুরের দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী দিলদার হোসেন সেলিম গোয়াইনঘাটের রাধানগরে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেবেন।
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সকালে গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী সকাল আটটার দিকে ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে ৪৪জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্য থেকেই আগামী ৫ বছরের জন্য জনপ্রতিনিধি বেছে নেবেন ভোটাররা।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed