Main Menu

১০ ঘণ্টা বন্ধের পর থ্রিজি-ফোরজি চালু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা ১০ ঘণ্টা বন্ধ রাখার পর আবারও খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

বিটিআরসির পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর বৃস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দেয় মোবাইল ফোন অপারেটরগুলো। পরে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের সর্বোচ্চ গতির এই সেবা চালু হয়েছে।

Manual2 Ad Code

বিটিআরসির একটি সূত্র জানায়, মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছিল। গতরাতে বিটিআরসি মৌখিকভাবে মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেয়। রাতেই মোবাইল কোম্পানিগুলো এ নির্দেশনা কার্যকর করে। টুজি সেবা চালু করে। এর ফলে গত ১০ ঘণ্টায় মোবাইলের গ্রাহকরা ইন্টারনেট চালাতে বেগ পেতে হয়।

Manual1 Ad Code

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নভেম্বর নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ১৮ লাখের বেশি; এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code