নির্বাচনী প্রচারণা শেষ, ভোট গ্রহন রোববার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে বলে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। ১৮ দিনের প্রচারণা শেষ হলো আজ শুক্রবার।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে।
এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এবার প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮শ’র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed