চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন, ডোমার উপজেলার হরিণচড়া ইউপির পশ্চিম হরিণচড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আইনুল হক ও আইনুলের স্ত্রী মজিদা বেগম।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেলে করে তারা ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা শেষে নিজবাড়ি ফিরছিলেন। এসময় জেলা সদরের ডোমার সড়কে পলাশবাড়ি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে স্ত্রীরও মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed