শরীয়তপুরে বিএনপি প্রার্থী নুরুদ্দিন গুলিবিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরে-৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ওপর হামলা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে বলে স্বজনেরা জানিয়েছেন। এঘটনায় বিএনপর অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোসাইরহাট উপজেলায় এ ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার দিকে নুরুদ্দিন নেতাকর্মীদের নিয়ে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এসময় তিনি গুলিবিদ্ধ হোন। তিনি প্রচণ্ডভাবে মাথা ও ঘাড়ে আঘাত পান। পরে রক্তাক্ত অবস্থায় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে নিয়ে আসেন। হামলার ঘটনায় ওই এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed