চলে গেলেন অভিনেতা গৌতম দে
বিনোদন ডেস্ক: বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম শিল্পী গৌতম দে আর নেই। সোমবার (২৪ ডিসেম্বর) কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে টেলিজগতে শোকের ছায়া নেমে এসেছে। বহু বিশিষ্ট শিল্পীরা শোকবার্তা জানিয়েছেন।
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ গৌতমবাবু তার অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। ১৯৮০ সালে প্রথম থিয়েটারের মঞ্চে পা রাখেন। তার অভিনীত প্রথম বাংলা নাটক ‘শ্রীমতী ভয়ঙ্করী’ বেশ সাড়া ফেলে থিয়েটারের জগতে।
রবি ঘোষ, বাসবী নন্দী, শেখর চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে তার সৃজনশীল অভিনয় নজর কাড়ে দর্শকদের। একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, স্টেজেই জীবনের সবচেয়ে আনন্দের ও খুশির মুহূর্তগুলো কাটিয়েছেন তিনি।
সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’, ‘বৈশাখী ঝড়’-সহ তাঁর অভিনীত একাধিক নাটক রঙ্গনা, বিশ্বরূপা, রংমহল, বিজন থিয়েটারের মঞ্চ আলো করেছে। শুধু থিয়েটার নয়, পরবর্তীকালে অনেক বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও। ইন্দোর সেনের একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম বাংলা টেলি জগতে হাতেখড়ি। মীনাক্ষী গোস্বামীর ‘কলকাতার কাছে’ তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।
একসময় টেলিভিশন কাঁপানো অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে তাঁর অভিনয় মন কাড়ে সকলেরই। থিয়েটারের মঞ্চ থেকে গৌতমবাবুর পরিচিতি ছড়িয়ে পড়ে সন্ধের বৈঠকখানায়। ‘এ কোন সকাল’, ‘তিথির অতিথি’, ‘ধ্যাৎ তেরিকা’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’-সহ আরও অনেক সিরিয়ালের চেনা মুখ তিনি। সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল- ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাকে দেখা গেছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed