লক্ষ্মীপুরে হামলায় বিএনপি প্রার্থী এ্যানিসহ আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণসংযোগে হামলায় তিনিসহ কমপক্ষে ৩০ নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার শান্তিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
আহতদের মধ্যে এ্যানিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এ্যানি নিজ বাসা থেকে নেতা কর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। সদর উপজেলার শান্তিরহাট বাজারে পৌঁছতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল আমিন ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের নেতৃত্বে নৌকার প্রতীকের কর্মীরা অতর্কিত তাদের ওপর হামলা করে। হামলাকারীদের লাঠি ও ইটের আঘাতে এ্যানি, তিন সাংবাদিক ও নেতাকর্মীরা আহত হন।
আহতদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, কুশাখালী ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মানিক, ছাত্রদল নেতা বদরুল ইসলাম শ্যামল, মিজানুর রহমান পলাশ, হারুনুর রশিদ, ইমতিয়াজ, জাহের, শিমুল, বরকত উল্যা ও আবদুল খালেকসহ ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুর রেজ্জাক ও এক কনস্টেবলও আহত হন। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “পূর্বনির্ধারিত গণসংযোগ চলাকালে নুরুল আমিন ও আবদুর রহমানের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে অতর্কিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমিসহ ২৫ নেতাকর্মী আহত হই।”
অন্যদিকে হামলার কথা অস্বীকার করে কুশাখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, “বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় কয়েকজন নেতাকর্মী আহত হন।”
দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মতিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed