Main Menu

কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে: ইসি মাহবুব

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এতে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।

মাহবুব তালুকদার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

Share





Related News

Comments are Closed