সিলেটে তিন ওলির মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পৌঁছেই তিন ওলির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছান। সেখান বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সিলেট। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় প্রধানমন্ত্রী দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed