প্রধানমন্ত্রী সিলেটে পৌছেছেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন।
আজ শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইট বিজি-১২১১ সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র।
এর আগে সকাল ১০টা ২২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী বিমানবন্দর থেকে পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরান (রহ:) ও নগরীর কুশিঘাটে সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (রহ:) এর মাজার জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুসারে জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরে এটি প্রধানমন্ত্রীর সিলেটে দ্বিতীয় সফর। এর আগে ৩০ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed