হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
বুধবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কাঙ্গালি মিয়ার সাথে আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার বিকেলে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
আহতদের মধ্যে- খেলু মিয়া, সাম্মদ মিয়া, খাদিজা বেগম, রোকেয়া বেগম, আছকির মিয়া, ছামিয়া খাতুন, রোকেনা খাতুন, জামিলা বেগম, মুখলেছ মিয়া, সুমা আক্তার, কাঙ্গালি মিয়া, আব্দুর রহমান, ইলিয়াছ মিয়া, মনু মিয়া, কামাল মিয়া, ফুল মিয়া, আব্দুস সালাম ও আক্তার মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পূনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed