রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলা
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বান্দেরবাজারে হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন।
বুধবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন ড. রেজা কিবরিয়া।
জানা যায়, ড. রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছালে হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে টেনে-হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
ড. রেজা কিবরিয়া তাঁর কর্মীদের উপর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার-পূর্বক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed