গোলাপগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টায় বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করে।
এসময় তিনি সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর গণসংযোগে ছিলেন বলে জানা যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed