ক্বীনের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: গরীব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কীন’।
১৭ ডিসেম্বর সোমবার বিকেলে দলদলি চা-বাগান এলাকায় প্রায় শতাধিক শীতার্ত ও দলদলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করে এ সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, ক্বীনের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব মোশাররফ, সাধারণ সম্পাদক সাবাহুন যাযিবা হক, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা চক্রবর্তী, দলদলি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী খালেদা, দলদলি চা-বাগান যুব সংঘের সভাপতি
মনোরঞ্জন দাস, সহ সভাপতি শক্তি ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবক সুদেন দাস, যুব সংঘের সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডা, সংগঠনের উপদেষ্টা সঞ্জিত শীল, অর্থ সম্পাদক সঞ্জয় শীল, পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক মিলন দাস, কম্পাউন্ডার রিপন কুর্মী প্রমুখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed