কূটনীতিকদের নির্বাচনী পরিস্থিতি জানালেন ড.কামাল
বৈশাখী নিউজ ডেস্ক:একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কূটনীতিকদের নির্বাচনের নানা দিক নিয়ে ব্রিফিং করেছেন। তবে কূটনীতিকরা ড. কামালের সঙ্গে বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সোয়া ৩টা পর্যন্ত রাজধানীর গুলশানে একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক হয়।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, চিন, তুরস্ক, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান প্রমুখ।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে জেবা আমিন খান ব্রেকিংনিউজকে বলেন, ‘আমরা দেশের সার্বিক পরিস্থিতি তাদেরকে জানিয়েছি। নির্বাচন নিয়ে দেশে যা হচ্ছে, সরকারি দল বিরোধী দলকে যেভাবে দমন-পীড়ন করছে সেসব বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে। বিভিন্ন হামলার ভিডিও ফুটেজও তাদেরকে দেখানো হয়েছে। ড. কামাল হোসেন ও নজরুল ইসলাম খান তাদেরকে বিফ্রিং করেছেন। তবে কূটনীতিকরা এ ব্যাপারে তাদের কোনও মতামত এখনও দেননি।’
বৈঠকে কতগুলো দেশের প্রতিনিধি ছিলেন- জানতে চাইলে জেবা আমিন বলেন, ‘ঢাকায় অবস্থানরত প্রায় সব দেশের প্রতিনিধিরাই ছিলেন। ভারতীয় দূতাবাসের একজন প্রতিনিধিও ছিলেন।’
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed