‘বিএনপি ফলক উন্মোচনে নয়, কাজে বিশ্বাস করে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ফলক উন্মোচনের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। কাজের মাধ্যমে গণমানুষের উন্নয়ন করতে চাই। বর্তমান সরকারের মন্ত্রী, এমপিরা শুধুমাত্র ফলক উদ্বোধন করে জনগণের চলাচলে প্রতিবদ্ধকতা তৈরি করে। আসলে কাজের কাজ কিছুই হয় না। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে। তিনি বিগত বিএনপির সরকারের আর বর্তমান সরকারের অবৈধভাবে ক্ষমতায় থাকা গত ১০ বছরের উন্নয়ন
কাজের তুলনা করতে জনগণের প্রতি আহ্বান জানান। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মুক্তি, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নির্মাণে ধানের শীষে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি ১৯ ডিসেম্বর বুধবার তার নির্বাচন আসন ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর, ঘাটের বাজার, দনারাম বাজার, কটালপুর বাজার, মানিকগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ১০টি পথ সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন
আহমেদ জিলু, বিএনপি নেতা ময়নুদ্দিন, মুসারাজা, মাসুক মিয়া, নজরুল ইসলাম, শাহেদ মেম্বার, খালেদ আহমদ, মনির উদ্দিন, মাজহারুল ইসলাম, ফয়সল আহমদ প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed