শৈত্যপ্রবাহে কাবু নীলফামারীর মানুষ, দেখা মেলেনি সূর্যের!
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছেন মানুষ। বিশেষ করে বেশি কষ্ট ভোগ করছে ছিন্নমূল, কর্মজীবী, বয়স্ক মানুষ ও শিশুরা। গত তিনদিন ধরে শৈত্যপ্রবাহ ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি।
এদিকে, সোমবার দুপুর থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়। বিকেলে থেমে গেলেও আবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত থাকে। এতে করে বাইরে যেতে পারেননি খেটে খাওয়া মানুষগুলো। ফলে সংসারে অভাব দেখা দিয়েছে।
অন্যদিকে শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় ঠাণ্ডার তীব্রতা বাড়ছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি এ অঞ্চলে। ফলে গরম কাপড়ের অভাবে ছিন্নমূল মানুষরা কষ্ট ভোগ করছেন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিত কুমার বর্মণ জানান, শৈত্যপ্রবাহে ঠাণ্ডাজনিত রোগ বেড়ে গেছে। এজন্য সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেন তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed