সিলেটে ছিনতাইয়ের শিকার নারী পুলিশ, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাওয়াপাড়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী কনস্টেবল। পরে সিসিটিভি ফুটেজ দেখে নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুুলিশ।
আটককৃতরা হলো- নগরীর বাদামবাগিচার ২নং রোডের ২৬ নং বাসার নিজাম উদ্দিন (৩৫) এবং একই াসার বাসিন্দা জিল্লুল হক (৩২)। তাদের কাছ থেকে ১টি ধারালো চাকু ও ছিনতাইকৃত স্বর্ণের চেইন বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে এসএমপি’র নগর বিশেষ শাখায় কর্মরত এক নারী কনস্টেবল রিক্সাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিক্সা হাওয়াপাড়া দিশারী/১১১ বাসার সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি কালো রংয়ের পালসার মোটর সাইকেলে অজ্ঞাতনামা ২ ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে এবং চাকু গলায় ধরে এ নারী কনস্টেবলের গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলের পার্শ্বে জেল গেইটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং শাহী ঈদগাহ টিভি গেইটের সামনে অভিযান চালায়। এ সময় জনতার সহায়তায় ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed