কুলাউড়া ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জাহানারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার বরমচালের সিংগুর এলাকার রেলক্রসিং-এ এই দুর্ঘটনাটি ঘটে। জাহানারা একই ইউনিয়নের রাউৎগাঁও উত্তর গ্রামের মৃত জুলফু মিয়ার স্ত্রী।
বরমচাল ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম টেপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। মহিলা আমার ওয়ার্ডের বাসিন্দা। তিনি রবিবার বিকালে স্থানীয় হযরত শাহ কালা (র.) মাজারে ওরস মাহফিলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে থানার এসআই সায়েম লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed