Main Menu

খন্দকার মুক্তাদিরের সংবাদ সম্মেলন রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলন রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের নুরেআলা কমিউনিটি সেন্টারস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকার জন্য সিলেটে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার বিভাগের (মিডিয়া সেল) আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

Share





Related News

Comments are Closed