গোলাপগঞ্জে জাসাস সভাপতি গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে নাশকতা মামলায় উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।
আমির হোসেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed