Main Menu

জাবিতে ৩দিনব্যাপী বিজয় মেলা শুরু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে আজ শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজয় মেলা।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে ছাত্র-শিক্ষক প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী ভাষণে উপাচার্য সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশের গণতন্ত্র ও উন্নয়নের গতি অব্যাহত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

বিজয় মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যদ্রব্য নিয়ে ষ্টল সাজিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে জাতির মুক্তি সংগ্রামের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed