দশমিনায় পাকা সড়কের দাবিতে মানববন্ধন
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পাকা সড়কের দাবিতে পটুয়াখালীর দশমিনায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের গয়নাগাট-আলীপুরার নয়াভাঙলী এলাকাবাসীর উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এলাকাবাসী জানান, উপজেলার সদর ইউনিয়নের গয়নাঘাট থেকে নয়াভাঙলী খেয়া ঘাট পর্যন্ত ৫.৭৭ কিলোমিটার এ রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। এ রাস্তাটির দু’পাশ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি। এক কথায় একটি ঘন বসতিপূর্ণ এলাকা। গয়নাঘাট থেকে নয়াভাঙলী রাস্তার আশেপাশের এলাকা কৃষি নির্ভর। গ্রামের প্রন্তিক কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপন্য বিক্রির জন্য উপজেলা সদরের নলখোলা বন্দরে, জেলা সদর ও কালাইয়া বন্দরে নিয়ে যেতে সিমাহীন কষ্ট করতে হয়। সড়কটি উপজেলার সদর ইউনিয়নের গয়নাঘাট-আলীপুরা ইউনিয়নের নয়াভাঙলী খেয়াঘাট থেকে গলাচিপা উপজেলা হয়ে পটুয়াখালী জেলার দিকে বয়ে গেছে। রাস্তাটি মাটির ও বেহাল দশার কারণে অসুস্থ্য রুগীদের দশমিনা সদরে নিয়ে আসতে সীমাহীন কষ্ট করতে হয়। খানাখন্দে সড়কটি মরণফাঁদে পরিনত হয়েছে। গয়নাঘাট থেকে নয়াভাঙলীর মধ্যে রয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি ইবতেদায়ী ও দাখিল মাদরাসা এবং একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। ফলে শিক্ষার্থীদের সিমাহীন দূর্ভোগ পোহতে হচ্ছে। এই সড়কটি দিয়ে দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা ফাজিল মাদ্রাসা, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ এবং দশমিনা ডলি আকবর মহিলা কলেজের বহু ছাত্র ছাত্রী অত্যন্ত কষ্ট করে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করে। সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাঁদা জমে যায় রাস্তাটিতে। ফলে ছোট ছোট কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াত করা কষ্ট সাধ্য হয়ে পরে। প্রতিনিয়ত শত শত লোকজন এই রাস্তাটি দিয়ে চলাচল করে থাকে। এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে গিয়ে হোন্ডা, অটোবাইক ও নছিমন প্রায়শই দুর্ঘটনায় পড়ে।
মানববন্ধন চলাকালীন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্দশার কথা তুলে ধরেন এলাকাবাসী। মানব বন্ধনে এলাকার প্রায় কয়েক শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় পাকা সড়ক নির্মাণ করা যাচ্ছে না। তবে অতি দ্রত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত বলেন, রাস্তাটি অনেক জনগুরুত্বপূর্ণ। পাকা সড়ক নির্মাণের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed