ইবিতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এমতাজ হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীর। শনিবার বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।
জানা গেছে, গত ১২ ডিসেম্বর (বুধবার) বিকেলে ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯ নং) ড. এমতাজ হোসেনের উপর হামলা হয়। জিয়া পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে বিশ্বাবদ্যালয় সংস্থাপন শাখার উপ-রেজিষ্টার মানজারে আলম মিরু এ হামলা চালান বলে জানা গেছে। শিক্ষকের উপর এই হামলার প্রতিবাদে মানববন্ধন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনটি অনুষদ ভবনের সামনে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। দাবি গুলো হলো- হামলাকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ ও ভবিষ্যতে এরুপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহন।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed