গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আব্দুল খালিক।
নিহত আব্দুল মালিক ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৭টার দিকে গোলাপগঞ্জ বাজার থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকাদক্ষিণে যাচ্ছিল। এসময় ঢাকাদক্ষিণ রোডের বুড়ি বাড়ির সম্মুখে আসা মাত্র সিলেটগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা চালক সহ ৪জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কলেজ শিক্ষার্থী আব্দুল মালিক ব্যতীত আহত অন্য যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed