ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণেরবার জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণেরবার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধারকরা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে ৫২ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনযাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed