‘অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট দিন’
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকার মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
আওয়ামী লীগ নেতৃত্বাধিন সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে আবরো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে সরকর গঠনের সুযোগ দানের জন্য আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী ১৪ ডিসেম্বর শুক্রবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মকন দোকান পয়েন্টে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে নৌকার মার্কার আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল আলী বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু ও আব্দুস সবুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, মদনমোহান কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশিক আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, যুবলীগ নেতা খালেদ আহমদ, আওয়ামীলীগ নেতা আফতাব হোসেন, আব্দুর রহিম, মাসুক মিয়া, বাদশা মিয়া, ফয়সল আহমদ, সুনা মিয়া, নুরুল ইসলাম দারা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহেদ হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ জুনেদ, রাজিব আহমদ, আসাব আহমদ, জায়েদুর রহমান, রুমান আহমদ, রাজু আহমদ, সোহেল মিয়া প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed