হবিগঞ্জে বিএনপির ৪ নেতা গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের লাখাইয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভাদিকারা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ, উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম গোলাপ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও বামৈ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আউয়াল ভুইয়া।
জানা যায়, ভাদিকারা গ্রামের বিশিষ্ট মুরব্বী অসুস্থ শাহজাহান মিয়াকে দেখতে নেতৃবৃন্দ সেখানে যান। ফেরার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে লাখাই থানার ওসি এমরান হোসেন জানান- গত ২৭ নভেম্বর স্বজনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন খুন হন। এসময় পুলিশের উপর হামলা চালানো হয়। ওই মামলায় তাদের নাম উল্লেখ না থাকলেও সন্দেহজনক আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed