Main Menu

সুনামগঞ্জে পরিযায়ী পাখি বিক্রেতাকে ৪ মাসের দন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে টুকরিভর্তি ৭টি পরিযায়ী পাখি সহ এক বিক্রেতাকে আটকের পর চার মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি বিক্রির অপরাধে বিক্রেতাকে চার মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উল্ল্রেখ্য, উপজেলার আনোয়ারপুর বাজার থেকে টুকরিভর্তি পাখি সহ টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তার তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় পাখি বিক্রেতাকে আটক করে পুলিশ।

আটককৃত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মহরম আলীর ছেলে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, উপজেলার আনোয়ারপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আল-আমিন সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে ৭টি পরিয়ায়ী পাখি সহ রফিকুল নামের ওই পাখি বিক্রেতাকে পুলিশ আটক করে।

রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি বিক্রির অপরাধে পাখি বিক্রেতাকে চার মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আ্দুল আহাদ।

অন্যদিকে আটককৃত পরিযায়ী পাখি গুলোকে রাতেই উপজেলা সদরের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।

তাহিরপুর থানার ডিউটি অফিসার এসআই মুহিত মিয়া জানান, দন্ডপ্রাপ্ত পাখি বিক্রেতাকে শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed