Main Menu

জৈন্তাপুরে ৪ জামাত শিবিরকর্মী অাটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে অভিযান চালিয়ে চার জামায়াত শিবিরকর্মীকে অাটক করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার এসঅাই হাবিবুল্লার নেতৃত্বে দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে অভিযান পরিচালনা করে ৪ জামায়াত শিবিরকর্মীকে অাটক করা হয়। অাটককৃরা হলো গোলাপগঞ্জ উপজেলার নালিউরি গ্রামের মৃত শওকত অালীর ছেলে অাব্দুল ওয়াহিদ (২৬), সিলেট নগরীর শেখঘাট এলাকার ফজলুর রহমানের ছেলে অাহমেদ পারভেজ (২৯), কানাইঘাট উপজেলার মুলাগুল গ্রামের সামসুদ্দিনের ছেলে মোঃ মাসুক (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার সরুফৌদ গ্রামের নুরুল হকের ছেলে অাব্দুল খালিক(২৪)।

পুলিশ জানায় অাটককৃতদের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা জামায়াত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিকেল ৪টায় অাটককৃতদের অাদালতে সোপর্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির অাটকের সত্যতা নিশ্চিত করে বলেন- অাটককৃতদের অাদালতে সোপর্দ করা হয়েছে।


Share





Related News

Comments are Closed