Main Menu

কমলগঞ্জে জনগণের মুখোমুখি নির্বাচনী প্রার্থীরা

কমলগঞ্জ (মোলভীবাজার) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নির্বাচনী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জনগনের মুখোমুখি এক অনুষ্ঠানের আয়োজন করে। ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ এই শ্লোগানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সংসদ সদস্য প্রার্থীরা জনগনের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী এমন অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে প্রতিদ্ধন্ধিতাকারী প্রার্থীগণকে নিয়ে এই জনগনের মুখোমুখি অনুষ্ঠান করা হয়।

সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সঞ্চালক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এবং সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিহারেন্দ্র ভট্টাচার্য্যর সভাপতিত্বে প্রার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন। তবে অংশ নেননি এই আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ।

অনুষ্ঠান চলাকালে প্রশ্নোত্তর পর্বে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতারা ও গনমাধ্যমকর্মী সহ সুশিল সমাজ, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজনের উপস্থিতিতে শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান, নৃ-জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না ইত্যাদি প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।

অনুষ্ঠানের পরিশেষে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উপস্থিত সবাইকে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী, সা¤প্রদায়িক ব্যক্তিকে ভোট না দিতে শপথবাক্য পাঠ করান।

Share





Related News

Comments are Closed