বিশ্বনাথে বিদ্যুত না থাকায় ৫০ হাজার গ্রাহকের ভোগান্তি!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের প্রায় আড়াই হাজার ফুট মেইন লাইনে চুরির ঘটনা ঘটেছে! এতে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার একাংশের প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহক অন্ধকারে পড়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বাইপাস সড়কের ইজতেমা মাঠের পাশে ওই নজীরবিহীন চুরির ঘটনাটি ঘটে।
বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সিলেটের কুমারগাঁও গ্রীড থেকে ওই চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ওইদিন রাত তিনটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে বুধবার সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের ক্রুটি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা দক্ষিণ সুরমার ইজতেমা মাঠের পাশে গিয়ে দেখেন বিদ্যুতের খুঁটি থেকে প্রায় আড়াই হাজার ফুট মেইন লাইন চুরি করে নিয়ে গেছে চোরদল। পরে লাইন মেরামত শুরু করে বুধবার রাত ১০টায় চারটি উপজেলার গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে ওই চারটি উপজেলার সরকারী বেসরকারী অফিসসহ প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহক চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এমন নজীরবিহীন চুরির বিষয়টি এই প্রথমবারের মতো দেখেছেন বলে জানান বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম ছামিউল কবির।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed