গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঞ্জুর আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরে এ ঘটনাটি ঘটে।
মঞ্জুর আহমদ সুনামপুর গ্রামের দিনমজুর পংকি মিয়ার ছেলে ও মছলম উদ্দিন খান একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র ও জেএসসি পরীক্ষার ফল প্রত্যাশী বলে জানা যায়। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুনামপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলার জন্য মঞ্জুর আহমদ বিদ্যুৎ সংযোগ করছিলেন। এসময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুল ছাত্রের অনাকাংখিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed