Main Menu

হবিগঞ্জে বিল দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়িউরি ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

মতিউর রহমান উপজেলার বড়িউরি ইউনিয়নের নওগাঁ গ্রামের মৃত অব্দুল ওয়াহাবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ওই গ্রামের আব্দুর রউফের ছেলে আরজু মিয়ার সাথে একই গ্রামের মুসা মিয়া ও ফরিদ মিয়ার বিরোধ চলে আসছিল। সম্প্রতি গ্রামের পাশ্ববর্তী একটি বিল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। সকালে আরজু ও মুসার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই মতিউর রহমান নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২০ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেদ মোবারক জানান- ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed