র্যাবের ভ্রাম্যমান আদালতে ১২ মাদকসেবীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মো. সাগর, বিল্লাল হোসেন, জামিল আহমেদ, সুমন আহমেদ, কৃষ্ণ পাল, মনসুর আলম, জাকির হোসেন, শিবলু মিয়া, বাবলু মিয়া, মতিউর রহমান, ওসমান ও রাসেল।
বুধবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
এসময় কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়েছিল; যা ধ্বংস করা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্তদের সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed