Main Menu

বিশ্বনাথে ৩দিন ধরে মাদ্রাসা ছাত্র ‘নিখোঁজ’

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছে। তার নাম মাহমুদুল হাসান (১২)। সে আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার শিক্ষার্থী। গত সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়ে নিখোজ হয় সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে ‘নিখোঁজ’ শিক্ষার্থী মাহমুদুল হাসানের চাচা আব্দুশ শহিদ সাংবাদিকদের বলেন, সম্ভাব্য সকল জায়গায় খুঁজে মাহমুদুল হাসানকে পাওয়া যায়নি। কেউ সন্ধান পেলে ০১৭২৬-৩৩৭৯৪৬, ০১৭২৯-৯২২৪৫০ যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেছেন।

Share





Related News

Comments are Closed