বিশ্বনাথে হাতপাখা প্রতিকের প্রার্থীকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রচার কাজে ব্যবহৃত অটোরিকসা (সিএনজি) গাড়িতে হাতপাখা প্রতিক সম্বলিত পোষ্টার লাগিয়ে প্রচার করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা আদালত পরিচালনা করেন। এসময় থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed