Main Menu

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সিলেটে

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

অভিষেক ম্যাচটি খেলতে ইতিমধ্যে চায়ের শহরে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। বুধবার বিকেল পৌনে চারটার ফ্লাইটে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে পৌঁছার কথা ছিলো। তবে ফ্লাইট বিড়ম্ভনায় রাত পৌনে সাতটায় হোটেলে উঠেন দুই দলের ক্রিকেটাররা।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়েনি। যার কারণে প্রায় দুই ঘন্টা বিলম্বে সিলেটে পৌঁছান ক্রিকেটাররা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় দুই দলের ক্রিকেটারদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

নগরের উপশহরস্থ রোজভিউ হোটেলে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। আগামিকাল ১৩ ডিসেম্বর দুই দলই অনুশীলন করবে।

Share





Related News

Comments are Closed